ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ৪০ পরিবারের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ, তারেক রহমানের কাছে সুবিচারের দাবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০২:১৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০২:১৯:১৩ অপরাহ্ন
মিরপুরে ৪০ পরিবারের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ, তারেক রহমানের কাছে সুবিচারের দাবি মিরপুরের পল্লবীতে ৪০টি পরিবারের বসতবাড়ি


​মোঃ নুরুল ইসলাম খোকন। 
বিশেষ প্রতিনিধি: 

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৪০টি পরিবারের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১১ই জুন বেলা ১২ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, পল্লবী থানার ৫নং ওয়ার্ড যুবদলের (বহিষ্কৃত) আহ্বায়ক ইব্রাহীম খলিল, সদস্য সচিব মোঃ রিয়াজ এবং ৫নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফাইয়াজ (মুন্না) বাহিনীর সদস্যরা এই বর্বর হামলা ও লুটপাটের সাথে জড়িত।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ জনি হোসেন। তিনি অভিযোগ করে বলেন,
​"পল্লবীর সেকশন-১১, ব্লক-বি, রোড-১২-এর ৩নং ওয়াপদা বিল্ডিং ও বাইদ্দা ক্যাম্প এলাকায় বসবাসরত ৪০টি সাধারণ পরিবারের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ যাবতীয় মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে এলাকা জুড়ে চরম নৈরাজ্য সৃষ্টি করেছে। বর্তমানে পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।"

​বিক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই অন্যায়ের প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তারা বলেন, দলীয় পদের অপব্যবহার করে যারা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
​বিএনপি-জামায়াত ও প্রশাসনের প্রতি আহ্বান


​মানববন্ধন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনপিপিসহ (NCp) সহ সকল শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, তারা যেন এই চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করেন।

​একই সাথে পল্লবী থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানানো হয়েছে—অনতিবিলম্বে যেন লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয় এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখা হয়।
​অবশেষে, ঘটনার সঠিক ও বস্তুনিষ্ঠ চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার জন্য উপস্থিত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা ও সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ