ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করবেন মন্ত্রীঃ মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৬-২০২৬ ০২:৪৩:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৬-২০২৬ ০২:৪৩:১২ অপরাহ্ন
মন্ত্রীঃ মির্জা ফখরুল
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
শুক্রবার ( ১২ জুন)ঠাকুরগাঁও সফরকালে চীনা রাষ্ট্রদূত এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্কুলের শিশুদের মাঝে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিশুদের বিদ্যালয়মুখী করা এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স