ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সাংবাদিক ফরিদুল ইসলামের বাবার ম*র্মা*ন্তিক মৃ*ত্যু : এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০২:২৮:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০২:২৮:১১ অপরাহ্ন
ডিমলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সাংবাদিক ফরিদুল ইসলামের বাবার ম*র্মা*ন্তিক মৃ*ত্যু : এলাকায় শোকের ছায়া মোটরে বিদ্যুৎ
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ডিমলা উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. ফরিদুল ইসলামের বাবা। শনিবার (১৩ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি সেচ মোটরের ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে যান দুলাল হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। মরহুম দুলাল হোসেন উত্তর তিতপাড়া গ্রামের মৃত কপির উদ্দিনের ছেলে। তার আকস্মিক মৃ*ত্যু*তে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ছিলেন একজন পরিশ্রমী, সজ্জন ও সমাজবান্ধব ব্যক্তি। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর জন্য এলাকায় তার ব্যাপক সুনাম ছিল। এ মর্মান্তিক মৃ*ত্যু*র ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডিমলা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সাংবাদিক মো. ফরিদুল ইসলামের বাবার এই অকাল মৃ*ত্যু*তে ডিমলার সাংবাদিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এলাকাবাসী মরহুম দুলাল হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। আল্লাহ মরহুম দুলাল হোসেনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ