ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী 'জিয়া স্মৃতি' বইমেলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০৮:৫২:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০৮:৫২:০৫ অপরাহ্ন
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী 'জিয়া স্মৃতি' বইমেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
নিজস্ব প্রতিবেদক।। বিএনপি'র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অদ্য শনিবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জিয়া 'স্মৃতি পাঠাগার' ও পটুয়াখালী জেলা বিএনপি'র উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি এবং জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন । উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী,পাঠক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় পটুয়াখালী জেলা বিএনপি'র সভাপতি স্নেহাংসু সরকার কুট্টির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন এর সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওসানোগ্রাফি অনুষদের ডিন ও ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড.এবিএম সাইফুল ইসলাম,পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ, পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জালাল উদ্দিন। বক্তারা বলেন,জাতি শহীদ জিয়াউর রহমানের অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন,স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র পুনর্গঠন, বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ