ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছা শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে অনেক পরিবার অসহায়।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১২:১১:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১২:১১:৫০ অপরাহ্ন
ঝিকরগাছা শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে অনেক পরিবার অসহায়। আদম ব্যাবসায়ী নজরুলের


স্টাফ রিপোর্টারঃ----

যশোরের ঝিকরগাছার ১০নং শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে সর্বসান্ত  অসহায় হয়ে অনেক পরিবার মানবতার জিবন যাপন করছে বলে লিখিতভাবে অভিযোগ সূত্রে জানা যায়।

ঝিকরগাছা শংকরপুর ইউনিয় সহ পাশ্ববর্তী এলাকা থেকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে আদম ব্যাপারী মো:নজরুল ইসলামের  বিরুদ্ধে।

সে উপজেলার শংকরপুর  ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত ছামছুদ্দিন উদ্দিন মোড়লের পুত্র। জানা যায়, নজরুল ইসলাম বিভিন্ন এলাকার বেকার যুবকদের উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে একেক জনের কাছ থেকে ৬/৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন বিভিন্ন অযুহাত আর কৌশল অবলম্বন করে সময় কাল ক্ষেপণ করে বর্তমানে কোথায় যে অবস্থান করছে তা কেও বলতেপারছেনা বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

এই বিষয়ে ১০নং শংকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র চ্যার্টিজর কাছে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়টি সত্যা বলে নিশ্চিত করেন।২নং ওয়ার্ডের মেম্বার মহাসিন আলী বলেন এই বিষয়টি নিয়ে কয়েকবার ইউঃ পরিষদে বষাবষির মাধ্যমে শালিষ বিচার করেও আদম ব্যাবসায়ী নজরুলের সাথে কোন সমঝোতা করা সম্ভব হযনি।

নজরুল ইসলামের প্রতারণা ও প্রলোভনের জালে আটক হয়ে অনেকে সর্বস্বান্ত হয়েছে। প্রতারণার ফাঁদে পড়া যুবকদের মধ্যে থেকে
শংকরপুর গ্রামের তবিবার রহমান,কুমরি গ্রামের আঃসালাম,সাতমাইল এলাকার বাবু,বাগুড়ি গ্রামের মাহফুজ,শংকরপুর গ্রামের পারভেজ,জামতলা টেংরা এলাকার জনি,বাগুড়ি গ্রামের সাইফুল্লাহ,বাগআঁচড়া কলেজ রোড এলাকার জনি,পানবেড়ী এলাকার আঃসাত্তার,জামতলা এলাকার সোহান সহ আরো অনেক যুবক এই প্রতারনার স্বিকার।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের নামে যশোর কোর্টে দুটি চেক ডিজ-অনারের মামলা দায়ের  করা হয়েছে। এমনকি তার কাছে থাকা ফোনে যোগাযোগ করা হলে তাহার ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে ভুক্তভোগীরা নজরুল ইসলামকে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী অসহায় পরিবার গুলো।

আনুঃ৫/৬ই আগষ্ট সেপ্টেম্বর ২০২৪ সালের দিকে অসহায় ভুক্তভোগী পরিবার গুলোর কথা বিবেচনা করে এই প্রতারক আদম ব্যাবসায়ীর নামে দুই একটা অনলাইনে নিউজ পাবলিশ হয়। আর চেক ডিজ অনার মামলার বাদি ভুক্তভোগী তবিবার আদম ব্যাবসায়ী নজরুলের নামে বিভিন্ন জায়গায় তাহাকে ধরিয়ে দেওয়ার জন্য কিছু বিলবোর্ড পোস্টার টাঙিয়ে দিয়েছিলেন যাতে করে তাহার কাজ থেকে টাকা গুলো উদ্ধার করা যায়।কিন্ত হিতে বিপরীত ওই আদম ব্যাবসায়ী উল্টো পাওনাদার তবিবার রহমাম ও সাংবাদিক আঃজলিলের নামে মানহানি মামলার অভিযোগ দায়ের করেন।যেটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তি হিন ও বানোয়াট ছাড়া আর কিছুই নয়।বর্তমানে সে এই সমস্ত অসহায় পরিবার কাছ থেকে ঠাকা নিয়ে প্রায়২/৩বছর গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
প্রেরক,
স্টাফ রিপোর্টার

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ