ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মানিত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৭:৩৮:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৭:৩৮:৫৬ অপরাহ্ন
সম্মানিত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান মিজানুর রহমান
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বীরগঞ্জ (দিনাজপুর), ১৫ জুন: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বি.কে উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের সফল কর্মজীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মিজানুর রহমান ও অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিদায়ী প্রধান শিক্ষকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিদায়ী প্রধান শিক্ষক শুধু একজন শিক্ষাপ্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের একজন প্রকৃত অভিভাবক। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে এবং বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেয়। এ সময় অনেক শিক্ষক-শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে কাটানো স্মৃতিগুলো আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।” রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ