আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি ও এআইটি বাতিলের দাবি অস্ত্র মালিক কল্যাণ সমিতির।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৬-২০২৬ ০২:২৭:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৬-২০২৬ ০২:২৭:২০ অপরাহ্ন
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ফি ও অগ্রিম আয়কর
মোঃ নুরুল ইসলাম খোকন।
বিশেষ প্রতিনিধি:
ঢাকা, ১৬ জুন ২০২৬: জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ফি ও অগ্রিম আয়কর (AIT) সংক্রান্ত ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে লাইসেন্সধারী অস্ত্র মালিক কল্যাণ সমিতি।
আজ মঙ্গলবার (১৬ জুন) ঢাকা জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও নবায়ন ফি যেভাবে বৃদ্ধি করা হয়েছে তা এক কথায় আকাশচুম্বী এবং সাধারণ বৈধ অস্ত্র মালিকদের জন্য চরম বৈষম্যমূলক। এর পাশাপাশি অযৌক্তিক অগ্রিম আয়কর (AIT) আরোপ করার কারণে বৈধ অস্ত্রধারী নাগরিকরা চরম বিপাকে পড়েছেন।
বক্তারা অভিযোগ করেন, এমন আত্মঘাতী সিদ্ধান্তের ফলে বৈধ অস্ত্র মালিকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংকটে পড়ছেন, যা পরোক্ষভাবে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। একই সাথে দেশের ক্রীড়াঙ্গন—বিশেষ করে শুটিং ও সংশ্লিষ্ট খেলাধুলার অগ্রগতিতে এটি বড় বাধা হয়ে দাঁড়াবে।
সংবাদ সম্মেলন থেকে বর্তমান বাস্তবতার নিরিখে এই ফি কাঠামো অবিলম্বে পুনর্বিবেচনা করে একটি যৌক্তিক ও সহনশীল পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লাইসেন্সধারী অস্ত্র মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স