ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০২:১৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০২:১৮:৪৬ অপরাহ্ন
শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা মোজাম্মেল বাবু-ফারজানা রূপা



মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় অস্বীকার করে জানিয়েছেন, যা হয়েছে সবকিছু ওপর মহলের নির্দেশেই করেছেন তারা।
 
রবিবার (১৪ জুন) একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে এবং বুধবার (১৭ জুন) সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ফারজানা রূপাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এ সময় ৫ আগস্টের আগে-পরে সাবেক প্রধানন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু দাবি করেন এগুলো এআই দ্বারা তৈরি।

এদিকে গত ৭ মে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন।

প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারের পাঠানোর আদেশ এবং জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

প্রসিকিউশন বলছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্য প্রচার করে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করেছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ