ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির আখড়া গণপূর্ত অধিদপ্তর মো. বদরুল আলম : প্রকৌশলী আবু নাসের চৌধুরী প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান

লিটন আলী
আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০২:৪৮:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০২:৪৮:১২ অপরাহ্ন
দুর্নীতির আখড়া গণপূর্ত অধিদপ্তর  মো. বদরুল আলম : প্রকৌশলী আবু নাসের চৌধুরী  প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান গণপূর্ত অধিদপ্তর


সরকারি যতগুলো প্রতিষ্ঠান-মন্ত্রণালয় গত ১৫ বছর ধরে দুর্নীতির মহোৎসবে পরিণত হয়েছে তারমধ্যে অন্যতম গণপূর্ত অধিদপ্তর। শত শত কোটি টাকা দুর্নীতির খবরের পাশাপাশি সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে।


গণপূর্ত অধিদপ্তরের একটি প্রভাবশালী দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে বলে সূত্র নিশ্চিত করেছে। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যত্রতত্র কাজ করেই বিল পরিশোধ করা, টেন্ডার সিন্ডিকেট ও রাজনৈতিক সুবিধাভোগের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। স্বজনদের নামে ঠিকাদারী লাইসেন্স নিয়ে কাজ ভাগিয়ে নিয়েছেন।


অনেক সময় ঘুপচি টেন্ডারের মাধ্যমে নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ দিতেন। গণপূর্ত অধিদপ্তরে টেন্ডার বাজি, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, কাজের নিম্নমান এবং ঘুসের বিনিময়ে ভুয়া বিল পাসের মতো গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের।

গণপূর্তের প্রধান অনিয়ম ও দুর্নীতি পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য প্রাক্কলিত মূল্য বা শর্তে কারসাজি করা। কাজের কার্যাদেশ (Work Order) পাওয়া, বিল পাস করা এবং নিরাপত্তা জামানত ফেরতের জন্য কর্মকর্তাদের ঘুস প্রদান। প্রকল্পগুলোতে উপকরণের গুণগত মান না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। কাজ শেষ না করেই ভুয়া বিল দেখিয়ে বিপুল অংকের সরকারি অর্থ আত্মসাৎ করা হয়। ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেন কিছু অসাধু কর্মকর্তা। দুর্নীতি ও অনিয়মের কারণে সরকারি প্রকল্পের ব্যয় বাড়ে এবং কাজের স্থায়িত্ব কমে যায়। দুদক এ বিষয়ে অভিযান ও তদন্ত পরিচালনা করছে।

গণপূর্তের এসও এসডি থেকে শুরু করে বিভিন্ন ডিভিশনের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে এপিপির বরাদ্দসহ বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। দুদকের অনুসন্ধানে অধিদপ্তরের সাবেক ও বর্তমান প্রকৌশলীদের বিপুল সম্পদের তথ্য মিলেছে। গণপূর্তের শতাধিক প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে টাকা পাচার করেছেন। দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়।

ঢাকার একাধিক এলাকায় রয়েছে তাদের প্লট-ফ্ল্যাট। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয়করণ, স্বজনপ্রীতি, বিতর্কিত কর্মকাণ্ড, অনিয়ম-দুর্নীতির সামনের সারিতে ছিলেন কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) সরওয়ার জাহান, ঢাকা সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বদরুল আলম, ঢাকা সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন চাকমা, মো. ইলিয়াস আহমেদ, মেইনটেন্যান্স বিভাগের নির্বাহী প্রকৌশলী কাওছার কবির।

ঢাকা সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরী : কয়েক কোটি টাকা খরচ করে আবু নাসের চৌধুরী ঢাকা গণপূর্তর সার্কেল-২ পোষ্টিং বাগিয়ে নিয়েছেন। আবু নাসের চৌধুরী হাসিনা সরকারের আমলে নির্বাহী প্রকৌশলী হিসাবে দীর্ঘদিন গণপূর্ত সম্পদ বিভাগে থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এবং টেন্ডার বাণিজ্যে করছেন। একইভাবে বগুড়া গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান অনুমতি দিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বগুড়া গণপূর্ত বিভাগে ২০২৪-২৫ অর্থ বছরে আবু নাসের চৌধুরী ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান অনুমতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষ বরাদ্দের কাজ ও এপিপির কাজ দিয়ে ১০% কমিশন হাতিয়ে নিয়েছেন। উক্ত ওটিএম দরপত্র আহ্বানের আইডিগুলো হলো Id.no.1111781 Id.no.1119316 Id.no.1113079 Id.no.1111563 Id.no.1111558 Id.no.1111559 Id.no.1111560 Id.no.1111570 Id.no.1111567 Id.no.1111569 Id.no.1111561 Id.no.1111564 Id.no.1111565 Id.no.1111566 Id.no1081546 Id.no.1100790 Id.no.1102028 Id.no.1091973 Id.no.1091974 Id.no.1091975 Id.no.1091976 Id.no.1091977 Id.no.1091978 Id.no.1091979 Id.no.1082159 Id.no.1080235 Id.no.1080236 Id.no.1069131 Id.no.1070874 Id.no.1070875 Id.no.1070876 Id.no.1071265 Id.no.1043248 Id.no.1029596 Id.no.1018159

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের ভেরিয়েশন সুবিধা ঠিকাদার নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আবু নাসের চৌধুরীর একাধিক প্লট ফ্ল্যাট রয়েছে।

ঢাকা সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বদরুল আলম : তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নিজেকে নতুন রাজনৈতিক বলয়ের ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করে আবারও কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। বর্তমান সচিব মো. নজরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর ‘বৃহত্তর কুমিল্লা’ পরিচয়ের সূত্র ধরে সচিবালয়ে বিশেষ প্রভাব রয়েছে তার। ভোলা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার কিছু ঠিকাদারকে নিয়ে শক্তিশালী একটি গ্রুপ গড়ে তুলেছেন বদরুল। এই গ্রুপকে কাজ পাইয়ে দিতে বিভিন্ন ডিভিশনের নির্বাহী প্রকৌশলীদের ওপর ফোনে ও সরাসরি চাপ সৃষ্টি করা হয়। এ ব্যাপারে বদরুল আলম খান বলেন, “প্রধান প্রকৌশলীর কাছ থেকে আমাকে দূরে সরাতে একটি মহল সক্রিয়। আমি ভালো কাজ করছি বলেই অপপ্রচার চলছে। সিন্ডিকেট, চাপ প্রয়োগ বা ঠিকাদারি ব্যবসার অভিযোগ সম্পর্কে তিনি বলেন এসব ভিত্তিহীন।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান : গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বদলি বাণিজ্যে জড়িত রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান। কর্মকর্তা কর্মচারী বদলির নামে হয়রানি ও কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ৩ মার্চ একই দিনে পৃথক পৃথক প্রজ্ঞাপনে অর্ধশতাধিক প্রকৌশলী বদলি করেন চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। অথচ এত বেশি সংখ্যক নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী বদলির বিষয়টি সম্পর্কে জানতেন না মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমনকি সচিবও।


কারণ দীর্ঘদিন ধরেই পূর্ত ভবনের একটি সিন্ডিকেট এই বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে। বিষয়টি মন্ত্রী-প্রতিমন্ত্রীর দৃষ্টিতে এলে প্রধান প্রকৌশলীকে ডেকে পাঠানো হয়। কিন্তু তিনি একসঙ্গে এত প্রকৌশলী বদলির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। মন্ত্রী তাৎক্ষণিকভাবে এসব বদলির আদেশ বাতিলের নির্দেশ দেন। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন একই সঙ্গে মন্ত্রণালয়কে না জানিয়ে বদলি বা পদোন্নতির কোনো ফাইল অগ্রগামী না করার নির্দেশ দেন। সাধারণত প্রধান প্রকৌশলী তার অধিদপ্তরের কর্মচারী থেকে শুরু করে সর্বোচ্চ নির্বাহী প্রকৌশলীদের বদলি করতে পারেন। মন্ত্রণালয়ের এই নির্দেশনার কারণে এখন থেকে এসব পদে বদলির ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সচিবের কাছ থেকে মৌখিক অথবা লিখিত পূর্বানুমোদন নিতে হবে।

গণপূর্ত সূত্র জানিয়েছে, চূয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মো. মহসীনকে কুষ্টিয়া, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডাকে রিজার্ভে, নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ) মো. আতিকুল ইসলামকে মাগুরা, খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী সোমেন মল্লিককে রিজার্ভে, প্রেষণ থেকে প্রত্যাগত নির্বাহী প্রকৌশলী মো. রিয়াদুর রহমানকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (সংস্থাপন) দপ্তরে সংযুক্ত, রিজার্ভের নির্বাহী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমানকে গাইবান্ধা গণপূর্ত বিভাগে, প্রেষণ প্রত্যাগত শাহিনুর ইসলামকে চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগে বদলি করা হয়। গণপূর্ত প্রকল্প বিভাগ-৫-এর উপবিভাগীয় প্রকৌশলী হিমেল দাসকে শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-৩-এ, গণপূর্ত প্রকল্প বিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী সুষমা আপ্লুত আরা ফেরদৌসকে শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-৭-এ, নরসিংদী গণপূর্ত উপবিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আল আজাদকে মিরপুর গণপূর্ত উপবিভাগ-১-এ, রংপুর গণপূর্ত উপবিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী হুসাইন মো. সাফী মণ্ডলকে শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-২-এ, বগুড়া গণপূর্ত উপবিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী মো. আরিফুল ইসলামকে ঢাকা গণপূর্ত উপবিভাগ-৫-এ, রাজশাহী গণপূর্ত উপবিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী মো. কাওসার সরকারকে মেডিক্যাল কলেজ গণপূর্ত উপবিভাগে এবং মানিকগঞ্জ গণপূর্ত উপবিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী ফয়সাল আহমেদকে রমনা গণপূর্ত উপবিভাগ-২-এ বদলি করা হয়। চট্টগ্রাম গণপূর্ত উপবিভাগ-৯-এর মো. আনিসুল হককে কাপ্তাই গণপূর্ত উপবিভাগে, গণপূর্ত ডিজাইন বিভাগ-৩-এর মো. রুবাইয়াত হোসেনকে গণপূর্ত ডিজাইন বিভাগ-১০-এ, গাজীপুর গণপূর্ত উপবিভাগ-৩-এর মো. ইফতেখারুল ইসলামকে গণপূর্ত জরিপ উপবিভাগ-২-এ, গাজীপুর গণপূর্ত উপবিভাগ-১-এর মো. মামুনুর রশিদকে শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-৪-এ, গাইবান্ধা গণপূর্ত উপবিভাগের মো. আব্দুস সাত্তারকে নওগাঁ গণপূর্ত জরিপ উপবিভাগে, চট্টগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ উপবিভাগ-৩-এর পুষণ চক্রবর্তীকে খাগড়াছড়ি গণপূর্ত জরিপ উপবিভাগে, লালমনিরহাট গণপূর্ত উপবিভাগ-১-এর মো. জাকির হোসেনকে মিরপুর গণপূর্ত উপবিভাগ-১-এ এবং প্রেষণ প্রত্যাগত মোহাম্মদ রিশাদ উন নবীকে চট্টগ্রাম গণপূর্ত উপবিভাগ-৮-এ বদলি করা হয়।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘মন্ত্রী মহোদয়ের নির্দেশে বদলির আদেশগুলো বাতিল করা হয়েছে। তিনি একটু ধীরে চলতে বলেছেন। আমি তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ