ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৭:৩৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৭:৩৭:৩৪ অপরাহ্ন
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড তানজিলা
মোঃ মিশিকুল মন্ডল (স্টাফ রিপোর্টা): জয়পুরহাটে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, শিশু সহিংসতা মামলা নং ১৪/২৬-এর ভিকটিম মোছা. তানজিলা আক্তার ওরফে তামান্না (৭)-কে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মো. আবদুর রহিম ওরফে কাইল্যা মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায়ে আরও বলা হয়, অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অর্থদণ্ডের অর্থ ক্ষতিপূরণ হিসেবে দণ্ডিত ব্যক্তির সম্পদ থেকে আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ