এএনএসভিএম অনুষদে ভিসির মতবিনিময়।।স্বচ্ছতা, জবাবদিহীতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে-- ভিসি হেমায়েত জাহান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৬-২০২৬ ০৭:৩৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৬-২০২৬ ০৭:৪৮:৫২ অপরাহ্ন
পবিপ্রবি
স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষদীয় অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. আহসানুর রেজা। সভায় প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অপার সম্ভাবনা। বিগত সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনো ধরনের অন্যায়, অনিয়ম কিংবা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করেই আমরা এগিয়ে যেতে চাই।” তিনি আরও বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ইতিবাচক কর্মপরিবেশের মাধ্যমে আমরা পবিপ্রবিকে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।” ভাইস-চ্যান্সেলর বলেন, “গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করবে।” বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর নেতৃত্বে পবিপ্রবি শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক উৎকর্ষের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় আরও বক্তব্য দেন প্রফেসর ড. আবদুল মতিন, প্রফেসর ড. একেএম মোস্তফা আনোয়ার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল হোসেন এবং কর্মচারী প্রতিনিধি জহিরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (এনএফএস) অনুষদের ডিন প্রফেসর মো. শহিদুল ইসলাম এবং ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মামুন অর রশিদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময় সভায় অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক প্রশাসনিক পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) সভাপতি মো: আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, ভিসির একান্ত সচিব মো:আরিফুর রহমান, ভিসি দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, ডা: মহিবুল্লাহ রুবেল, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন, শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স