ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​সাবেক এমপি বীর মোশাররফ হোসেন আর নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০১:৫৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০১:৫৯:৪৮ অপরাহ্ন
​সাবেক এমপি বীর মোশাররফ হোসেন আর নেই মোশাররফ হোসেন



রোববার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি। তিনি জানান, মরহুম মোশাররফ হোসেন তার চাচা শ্বশুর ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২১ জুন) বাদ আছর লক্ষ্মীপুরের আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের অঙ্গনে মোশাররফ হোসেন ছিলেন সুপরিচিত এক ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের সময় তিনি জয় বাংলা বাহিনী (বিএলএফ)-এর নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।


১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)-এর সহ-সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ