রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৬-২০২৬ ০৪:৩৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৬-২০২৬ ০৪:৩৬:২৩ অপরাহ্ন
'কারুশ্রী জুয়েলার্স'
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর সাহেববাজার এলাকায় স্বর্ণপট্টিতে 'কারুশ্রী জুয়েলার্স' নামের একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানগুলোর নিরাপত্তা দেয়াল ভেঙে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১,২০০ ভরি রুপা এবং নগদ ২০ লাখ টাকা লুট করা হয়েছে।ঘটনার বিস্তারিত বিবরণে , জানা যায়, ডাকাত দল পাশের দোকান থেকে দেওয়াল কেটে সুকৌশলে কারুশ্রী জুয়েলারে প্রবেশ করে। এরপর তারা দোকানের ভল্ট ও সিন্দুক ভেঙে ভেতরে থাকা সমস্ত মূল্যবান সম্পদ ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর তথ্য অনুযায়ী, প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১,২০০ ভরি রুপা এবং ক্যাশে থাকা ২০ লাখ টাকাসহ মোট প্রায় ৫ কোটি টাকার মালামাল খোয়া গেছে বলে দোকান মালিক দাবি করেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি: খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ এবং সিআইডি (CID) ও ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে।ব্যবসায়ীদের প্রতিক্রিয়া: এই ঘটনার পর থেকে স্বর্ণপট্টি ও আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জড়িতদের গ্রেপ্তার এবং উদ্ধার না হওয়া পর্যন্ত রাজশাহী জেলায় সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স