ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়ঙ্কর রাসায়নিক ‘স্কোপোলামিন’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহারকারী ১ টি চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)"

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৮:০৩:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৮:০৩:৪৭ পূর্বাহ্ন
ভয়ঙ্কর রাসায়নিক ‘স্কোপোলামিন’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহারকারী ১ টি চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)" আবু হাসান,
" নওগাঁ থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলা থেকে গত শনিবার ২০ জুন ২৬ রাতে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে নওগাঁর বেশ কয়েকজন ভুক্তভোগী গ্রেফতারকৃতদের শনাক্ত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আবু হাসান, মোঃ বাবু এবং মোঃ সবুজ। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায়। নওগাঁ জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ইতোমধ্যে নওগাঁর বেশ কয়েকজন ভুক্তভোগী গ্রেপ্তারকৃতদের শনাক্ত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে নওগাঁ শহরের বিভিন্ন স্থানে একদল অপরাধী বয়স্ক নারীদের টার্গেট করে আসছিল। চক্রটি ‘শয়তানের নিঃশ্বাস’ খ্যাত বিশেষ কেমিক্যাল কৌশলে ভিকটিমের নাকে প্রয়োগ করতো। এই কেমিক্যাল শরীরে প্রবেশ করার পর ভুক্তভোগী সাময়িকভাবে স্মৃতিভ্রম হয়ে পড়েন এবং অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যান। সম্মোহিত অবস্থায় ভিকটিম নিজেই নিজের কানের দুল, স্বর্ণালঙ্কার কিংবা বাসার আলমারি খুলে টাকা পয়সা অপরাধীদের হাতে তুলে দিতেন। নওগাঁ থানায় এ সংক্রান্ত মোট ৩ টি মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের একটি দল বেশ কয়েকবার নারায়ণগঞ্জে অভিযান চালায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ ও ডেটাভিত্তিক এনালাইসিসের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে, এই চক্রটি ২০ জুন ২৬ টাঙ্গাইলে নতুন ১টি অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। এই খবর পাওয়া মাত্রই পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের ১ টি শক্তিশালী দল টাঙ্গাইলে রওনা হয়। এরপর টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে হাতেনাতে ওই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। # মোঃ আকতার হোসেন 01721139074

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ