পবিপ্রবিতে নতুন রেজিস্ট্রার, ডিন ও পরিবহন কর্মকর্তার যোগদান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৬-২০২৬ ০৪:৩৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৬-২০২৬ ০৪:৩৭:১৮ অপরাহ্ন
(পবিপ্রবি)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন এবং পরিবহন কর্মকর্তার আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও সেবার মানোন্নয়নে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এরপর সকাল সাড়ে ১০টায় পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে বিদায়ী ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক ড. মো. মাহমুদুল হাসান।
পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার নবনিযুক্ত পরিবহন কর্মকর্তা মো. আবদুর রহিমের যোগদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় সাবেক পরিবহন কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, বিদায়ী পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মো. কামাল হোসেন, গাড়িচালক আবু মুসা ও শাহজাহানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নবনিযুক্ত কর্মকর্তাদের সফলতা কামনা করে বলেন, দক্ষ নেতৃত্ব, সমন্বিত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পবিপ্রবিকে শিক্ষা, গবেষণা ও সেবার ক্ষেত্রে আরও সমৃদ্ধ ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স