ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​মেহেরপুরে তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৬:২৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৬:২৩:০৯ অপরাহ্ন
​মেহেরপুরে তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন



এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি 


মেহেরপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ জুন ২০২৬) সকালে ১১টার সময় মেহেরপুর খামারবাড়ি প্রাঙ্গণে এ ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় ৫টি স্টলে দেশীয় ও বিদেশি বিভিন্ন ধরনের ফল প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আম, কাঁঠাল, কলা, তাল, জামরুল, কমলা, মালটা,কামরাঙ্গা, পেঁপেসহ নানা জাতের মৌসুমি ফল।

আলোচনা সভা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সঞ্জীব মৃধা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাতোফাজ্জল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকআসমাউল হুসনা, অতিরিক্ত কৃষি কর্মকর্তাসাইকুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন এবং জাসাসের জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লা প্রমুখ।

আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের উৎসাহিত করা এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ