নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানকে আইনের আওতায় আনা হবে.
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৬-২০২৬ ০৩:২৪:১০ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৬-২০২৬ ০৩:২৪:১০ অপরাহ্ন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানকেও আইনের আওতায় আনা হবে।
বুধবার (২৪ জুন) সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন ‘পরীক্ষা আইন’ পরিবর্তন করা হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়, তাকে ডিটেনশনে বা আইনের আওতায় আনা হবে।
মন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে। একই সঙ্গে ২০২৭ সালে কারিকুলাম পরিমার্জনসহ ২০২৮ সালে তা পরিবর্তন করা হবে। ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক অবসর ভাতা পাননি, তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে অবসর ভাতা চালুর কথা জানান শিক্ষামন্ত্রী।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স