ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীর নল্যা থেকে ৫ পুড়িয়া হে*রো*-ইন উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ...

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৩:১০:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৩:১০:১৭ অপরাহ্ন
ধনবাড়ীর নল্যা থেকে ৫  পুড়িয়া হে*রো*-ইন উদ্ধারসহ ১ জনকে  গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ... পুলিশ সুপার মুহম্মদ শামসুল
রিপোর্ট : মোঃ জাকির খান টাঙ্গাইল। টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল,মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় এস আই (নিরস্ত্র)/ মোঃ ফরিদ শেখ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ধনবাড়ী থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালে ২৫/০৬/২০২৬ইং তারিখ রাত ১১:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে নল্যা বাজার সাকিনস্থ জনৈক লিটন এর চায়ের দোকানের সামনে হতে ধৃত আসামী ১। মোঃ আতিয়ার রহমান আতিক (৩৫), পিতা-মোঃ শামছুল হক, সাং-নল্যা, থানা-ধনবাড়ীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫ (পাঁচ) পুড়িয়া হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১০,০০০/-(দশ হাজার চারশত) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-১৪, তারিখ-২৫ জুন ২০২৬; ধারা-৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ