জাতীয় প্রেসক্লাবে অধিকার-এর আলোচনা সভা: নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস পালিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৬-২০২৬ ০৫:২৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৬-২০২৬ ০৫:২৪:৩৫ অপরাহ্ন
International Day in Support of Victims of Torture)
বিশেষ প্রতিনিধি| ঢাকা
মোঃ নুরুল ইসলাম খোকন।
২৫ জুন, ২০২৬
নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস (International Day in Support of Victims of Torture) উপলক্ষে রাজধানী ঢাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন 'অধিকার' (Odhikar)-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
গতকাল ২৫ জুন, ২০২৬ তারিখে বিকাল ৩ ঘটিকায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক চৌধুরী হল মিলনায়তনে,এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবাধিকার কর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্বব্যাপী এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিবর্গের অধিকার রক্ষা ও তাদের পুনর্বাসনের ওপর জোর দেন। একই সাথে যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মানবাধিকার বজায় রাখার জন্য রাষ্ট্র ও সমাজের প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠনটির ব্যানারে বাংলায় "নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস" এবং ইংরেজিতে "International Day in Support of Victims of Torture" প্রতিপাদ্যটি তুলে ধরে নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত অতিথিরা নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স