ডিমলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৬-২০২৬ ০৪:৫৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৬-২০২৬ ০৪:৫৭:৫৮ অপরাহ্ন
জাতীয় ভিটামিন এ প্লাস
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): ২৫ জুন ২০২৬ তারিখ সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,ডিমলা, নীলফামারীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এক অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ড. মো. রাশেদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিমলা, নীলফামারী, অফিসার ইনচার্জ, ডিমলা, নীলফামারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সহকর্মীগণ।
উল্লেখ্য যে, আগামী ২৮ জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর প্রথম রাউন্ড। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। চলতি বছর দেশে মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স