নীলফামারিতে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৬-২০২৬ ০৫:৩১:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৬-২০২৬ ০৫:৩১:১৮ অপরাহ্ন
মাদকদ্রব্যের
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) "মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক মাদকবিরোধী র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়। পরবর্তীতে দিবসটি উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুবাশ্বিরা আমাতুল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান খানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য সুধীজন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স