ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওমীলীগের দোসর বিআইডব্লিউটিএর কর্মকর্তা সাইদুর এর মত দূর্নীতিবাজরাও আজ দুদক থেকে টাকার বিনিময়ে ক্লিন সার্টিফিকেট পায়! হতে চায় প্রধান প্রকৌশলী।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১১:২৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১১:২৯:১৮ অপরাহ্ন
আওমীলীগের দোসর বিআইডব্লিউটিএর কর্মকর্তা সাইদুর এর মত  দূর্নীতিবাজরাও আজ  দুদক থেকে টাকার বিনিময়ে ক্লিন সার্টিফিকেট পায়! হতে চায় প্রধান প্রকৌশলী। সাইদুর
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ড্রেজিং শাখার দায়িত্বরত প্রধান প্রকৌশলী সাইদুর রহমানের বিরুদ্ধে ব্যাপক ঘুষ, অনিয়ম, দুর্নীতির অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের দুর্নীতিবাজ তালিকায় ঘুরে ফিরে উঠে এসেছে প্রকৌশলী মো. সাইদুর রহমান এর নাম। অভিযোগ রয়েছে, এই কর্মকর্তা ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে নদী খননের নামে ১৩৪ কোটি টাকা আত্মসাৎ করে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। সাইদুর রহমানের বিরুদ্ধে রয়েছে ভোগাই ও কংস নদ খননের নামে ভয়াবহ অর্থ লোপাট, জাল সনদ ব্যবহার, একাধিক গাড়ি ও বেনামী সম্পদের মালিক হওয়া, এবং সিন্ডিকেটের মাধ্যমে কর্মকর্তাদের জিম্মি করে রেখে অবৈধ উপায়ে হাজার কোটি টাকা হাতিয়েছেন। জানা গেছে, তাঁর নেতৃত্বে ড্রেজিং শাখায় তৈরি হয়েছে একটি শক্তিশালী দুর্নীতিবাজ চক্র, যারা দরপত্র, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ