এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে .সংস্কৃতি প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৬-২০২৬ ১২:১২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৬-২০২৬ ১২:১২:৫৪ অপরাহ্ন
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ও ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশের উন্নয়নে সর্বপ্রথম প্রযুক্তির ব্যবহার চালু করেন।
তিনি গতকাল ২৭ জুন শনিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত “জিয়া মেমোরিয়াল পোষ্টার কম্পিটিশন” প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রফেসর ড. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন এ্যাব এর আহ্বায়ক ইঞ্জি: মুহাম্মদ শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন) বলেন, প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থায় দেশের তরুন প্রকৌশলীদের তৈরী প্রতিটি পোষ্টার ভবিষ্যৎ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এ্যাব এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার শোয়েব বাশরী হাবলু বলেন, প্রকৌশলগত এ পোষ্টার প্রদর্শণী দেশের উন্নয়ন পরিকল্পনায় সম্পূর্ণ এক নতুন ধারনার জন্ম দিবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (স্টালিন), ইঞ্জি নিয়ার কে এম ফারজাদুল ইসলাম মিলন, ড. রিয়াসাত খান ও ইঞ্জিনিয়ার বিজু বড়ুয়া প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে পোষ্টার কম্পিটিশনের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স