ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ?

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৫:২১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৫:২১:০৬ অপরাহ্ন
​ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? ববি হাজ্জাজ



দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে, যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, বরং দক্ষ, নৈতিক এবং কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, অতীতের মতো শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, মূল্যবোধ এবং বাস্তব কর্মজীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এখন সরকারের অগ্রাধিকার। শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।

শিক্ষার বর্তমান অবস্থা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের গড় এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সমমানের। এই বাস্তবতা উদ্বেগজনক এবং তা পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


তিনি বলেন, শুধু পরীক্ষায় উত্তীর্ণ করানো নয়, শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রীর ভাষ্য, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরিকল্পনার ঘাটতির কারণে দেশের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফল হিসেবে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার সনদ অর্জন করলেও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছে না।


এই পরিস্থিতি পরিবর্তনে শিক্ষা খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তার মতে, শিক্ষাকে কর্মমুখী ও যুগোপযোগী করে তুলতে পারলেই দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ