ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের টাকা বিতরণ হারবাল দোকানে বাঁধা দেওয়ায় চাঁদাবাজির অভিযোগ।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৭:৪৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৭:৪৩:৫৩ অপরাহ্ন
কৃষকের টাকা বিতরণ হারবাল দোকানে বাঁধা দেওয়ায় চাঁদাবাজির অভিযোগ।
স্টাফ রিপোর্টার। হবিগঞ্জের বানিয়াচংয়ে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তক্ষতিগ্রস্হ কৃষকদের সহায়তার টাকা স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে ট্যাগ অফিসারের সামনে দেওয়া হয়। যারা টাকা ও চাল নিতে আসেনি তাদের টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিকট রক্ষিত থাকার কথা। বানিয়াচং ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান সুমন ও মেম্বার শাজাহান মিয়া ২৪ জুন রাত ৮ টার সময় গার্নিংগঞ্জ বাজারে দুলাল মিয়ার হাবালের দোকানে বসে টাকা বিতরণ করেন। টাকা গ্রহণ কারিদের মধ্যে ছিলেন জনাব আলী কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি শহিদুল। শহিদুলের পিতা আব্দুল কাদির ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। টাকা গ্রহণকারী ৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা আশ্বব আলী। মেম্বার শাহজাহান মিয়া নিজেই টিপ দিয়ে ১৬/১৭ জনের টাকা নিয়ে যান বলে জানান বিএনপির সদস্য সেবুল মিয়া । এ নিয়ে প্রতিবাদ করেন উপজেলা বিএনপির সদস্য সেবুল মিয়া। তর্কবিতর্ক শেষে সেবুল চলে যাওয়ার পর সেবুলের বিরুদ্ধে বিকাশের দোকানে চাদাদাবীর অভিযোগ উঠে। সরজমিন অনুসন্ধানের সময় সাথে ছিলেন স্হানীয় মুরব্বিদের মধ্যে আব্দুল রেজ্জাক,সোহেল মিয়া , আলী হায়দরসহ অনেকে। কয়েকটি বিকাশের এজেন্টের দোকান চাদাদাবীর কথা জিজ্ঞেস করলে,তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। স্হানীয়রা জানান,সেবুলের পিতা মোতাব্বির মিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের সময় ৩ টি মামলা ও সেবুল ১৭ টি গায়েবী মামলার আসামী ছিলেন। এদিকে প্যানেল চেয়ারম্যান রাতে দোকানে বসে টাকা বিতরণ করতে পারেন কি না, তা নিয়ে আইনী প্রশ্ন তুলেছেন স্হানীয় জনতা। অনুসন্ধানে জানা যায়,প্যানেল চেয়ারম্যান মামুন আওয়ামী সুবিধা ভোগী ছিলেন। তার কিছু স্থির চিত্র এ প্রতিবেদকের নিকট এসেছে। মামুন কৌশলে কার এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন তা জানা যায়নি। সেবুল মিয়ার দাবী তিনি।অন্যায়ের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটানো হচ্ছে। তিনিসহ স্হানীয়রা ইউনিয়ন পরিষদে টাকা বিতরণ না করে রাতে দোকানে বসে টাকা বিতরণ করার পিছনের রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ