জাতীয় প্রেস ক্লাবে 'পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৬-২০২৬ ০৯:০৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৬-২০২৬ ০৯:০৬:৪১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
মোঃ নুরুল ইসলাম খোকন ।
জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে "পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি (এসএনসি)' এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। তিনি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ও দেশীয় প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব ও জলবায়ু বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ। তিনি তার প্রবন্ধে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিবেশের বর্তমান সংকট ও তা থেকে উত্তরণের বিভিন্ন দিক তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব এবং সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান ড. খন্দকার রাশেদুল হক।
আজ সকালে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের বিশিষ্ট পরিবেশবিদ, গবেষক এবং সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই উন্নয়ন ও কার্যকর পলিসি গ্রহণের আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স