ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেস ক্লাবে 'পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:০৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:০৬:৪১ অপরাহ্ন
জাতীয় প্রেস ক্লাবে 'পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি: মোঃ নুরুল ইসলাম খোকন । ​ জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে "পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি (এসএনসি)' এই সেমিনারের আয়োজন করে। ​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। তিনি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ও দেশীয় প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। ​অনুষ্ঠানে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব ও জলবায়ু বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ। তিনি তার প্রবন্ধে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিবেশের বর্তমান সংকট ও তা থেকে উত্তরণের বিভিন্ন দিক তুলে ধরেন। ​সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব এবং সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান ড. খন্দকার রাশেদুল হক। ​আজ সকালে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের বিশিষ্ট পরিবেশবিদ, গবেষক এবং সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই উন্নয়ন ও কার্যকর পলিসি গ্রহণের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ