নওগাঁয় বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত, গুরুতর আশংকাজনক ৪ জনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর"
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৬-২০২৬ ১২:৪১:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৬-২০২৬ ১২:৪১:২৮ অপরাহ্ন
নওগাঁর সরস্বতীপুর থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
নওগাঁর মহাদেবপুরে বিআরটিসির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গিয়ে ১৫ জন আহত হয়েছে। আহতদের মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় গুরুতর আহত ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ জুন ২০২৬ রোববার ৬ টায় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের শেরপুর দিঘীরপাড় এলাকায়।
এ দুর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। বগুড়া থেকে ছেড়ে আসা ওই বিআরটিসির যাত্রীবাহী বাসটি সাপাহার যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ অঞ্চলিক মহাসড়কের দুর্ঘটনাস্থলে পার্শ্ববর্তী পুকুর থেকে ট্রাক্টর দিয়ে মাটি বহন করার ফলে সড়কের উপর কাদা জমে যায়। ওই কাদার উপর দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় বাসটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত সাপাহার উপজেলার মৃত মনিজ এর ছেলে আশরাফুল ইসলাম, আব্দুর রহিম এর ছেলে বেলাল হোসেন, পত্নীতলা উপজেলার মৃত সানাউল্লাহর ছেলে রেজওয়ান ও ক্ষিতীশ চন্দ্রের ছেলে বাঁধনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স