মেহেরপুরের গাংনীতে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৬-২০২৬ ০৪:৪৫:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৬-২০২৬ ০৪:৪৫:০১ অপরাহ্ন
এস কে সামিউল ইসলাম , মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় র্যাবের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফারুখ হোসেনের বসতবাড়ির দক্ষিণ পাশের কাঁচা সড়কে তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন, হোগলবাড়িয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ফারুখ হোসেন (৫৬) এবং একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে রিপন আলী (৩৬)।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স