ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবে 'ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ'র বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৫:৪৫:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৫:৪৫:০০ অপরাহ্ন
জাতীয় প্রেসক্লাবে 'ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ'র বিক্ষোভ সমাবেশ
​বিশেষ প্রতিনিধি: মোঃ নুরুল ইসলাম খোকন। "ভারতের উগ্রবাদী আগ্রাসনের শিকার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে এবং ভারতসহ সারাবিশ্বে মুসলিম গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জুন ২০২৬, সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। ​'ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ' নামক সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বিশ্বব্যাপী মানবিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে। ​সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ওপর বিভিন্ন স্থানে যে নিপীড়ন ও আগ্রাসন চলছে, তার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে আঞ্চলিক রাজনীতিতে আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানান তারা। ​উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর সভাপতি ডাঃ ফরিদ উদ্দিন আহমদ। সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। বক্তারা অবিলম্বে সারাবিশ্বে মুসলিম নির্যাতন বন্ধ এবং শান্তি ও মানবিক সম্প্রীতি বজায় রাখার জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ