ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় নজরুল বর্ষ উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা।

আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০২:০৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০২:০৭:২৯ অপরাহ্ন
ডিমলায় নজরুল বর্ষ উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা।
 

মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) :

মাননীয় প্রধানমন্ত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার  জনাব তারেক রহমানের প্রধান অতিথিতে  আজ
 ২ জুলাই নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল রাজনৈতিক দল ও স্কুল কলেজের ছাত্র- ছাত্রী এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিতিতে ডিমলা কৃষি দপ্তরের হলরুমে উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নজরুল বর্ষ উদ্বোধন অনুষ্ঠানে বক্তাগন কবি কাজী নজরুল ইসলামের জীবন আলেখ্যের উপর বিভিন্ন দিক ও তার রচনার কবিতা ও সাহিত্য সংস্কৃতির মাধ্যমে দেশ প্রেমের জন্য তার বলিষ্ঠ লেখনিতে বাঙালি জাতিকে সুসংগঠিত করায় তিনি দীর্ঘদিন কারাবরন করে  বিদ্রোহী কবিতা লিখে  তিনি নিজে বিদ্রোহী কবি হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রওশন কবির,  জামায়াতে ইসলামীর কাজী মাহাবুর রহমান বকুল, বিএনপির জেলা সদস্য গোলাম রাব্বানী প্রধান, অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রইসুল আলম চৌধুরী। উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান।

 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ