ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে মাউন্ট এলিজাবেথ মডেলে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০২:৩৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০২:৩৪:৩৫ অপরাহ্ন
৬ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে মাউন্ট এলিজাবেথ মডেলে



আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হওয়ার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

হাসপাতালটি বেসরকারি খাতের মতো চলবে কি না— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন থাকবে। তবে এর ব্যবস্থাপনা হবে আধুনিক ও করপোরেট ধাঁচের। কোম্পানি ফর্ম করে পরিচালনা করা হবে এবং হাসপাতালটি হবে অলাভজনক।’

তিনি বলেন, থাইল্যান্ডের বামরুনগ্রাদ বা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মডেলে ওয়ান-স্টপ ইমার্জেন্সি ও আধুনিক পদ্ধতিতে এটি পরিচালিত হবে।


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা একটি গঠনপ্রণালী তৈরি করে দিয়েছি এবং যন্ত্রপাতি দিয়েছি। এটি উন্নত মানের হাসপাতাল হবে। সরকার এই হাসপাতালের রেট নির্ধারণ করে দেবে, যাতে সাধারণ মানুষ স্বল্পমূল্যে বিশ্বমানের সেবা পায়। প্রয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয় ঘটানো হবে। আশা করি, আগামী ৬ মাসের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ