ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​সাইবার সুরক্ষা আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচ সদস্যের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০২:৩৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০২:৩৭:১৮ অপরাহ্ন
​সাইবার সুরক্ষা আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচ সদস্যের কমিটি গঠন


সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ