ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হকারদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপের আশ্বাস: জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী হকার্স দলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১০:৪৩:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১০:৪৩:১৯ অপরাহ্ন
হকারদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপের আশ্বাস: জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী হকার্স দলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি: মোঃ নুরুল ইসলাম খোকন। ​মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর স্মরণে ঢাকা মহানগরী জাতীয়তাবাদী হকার্স দলের উদ্যোগে আজ এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ জুলাই ২০২৬ খ্রি. শনিবার, বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলার আবদুস সালাম হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​ঢাকা মহানগরী জাতীয়তাবাদী হকার্স দল (রেজিঃ নং-৩৪৬১), যা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন, এর ব্যানারতলে আয়োজিত এই সভায় হকারদের উচ্ছেদ না করে তাদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো আশ্বাস ও দাবি জানানো হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আব্দুস সালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, "হকাররা আমাদের অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের জোরপূর্বক উচ্ছেদ না করে নিয়মতান্ত্রিক উপায়ে পুনর্বাসন করা সময়ের দাবি। আমরা অতি দ্রুত হকারদের ডাটাবেজ তৈরি করে তাদের স্থায়ী পুনর্বাসনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করব। ​ প্রধান আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাঠ শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল খায়ের খাজা হকার্স দলের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দল-ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব মোঃ সুমন ভূঁইয়া এবং সদস্য সচিব জনাব মোঃ বদরুল আলম সবুজ। ​জনাব মোঃ সুমন ভূঁইয়া বলেন: "হকার ভাইদের পেটে লাথি মেরে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। দীর্ঘদিন ধরে হকাররা নির্যাতন ও চাঁদাবাজির শিকার হয়েছেন। এখন সময় এসেছে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার, তিনি অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে জুলাই আন্দোলনে হকারদের অবদান অবিস্মরণীয়, তিনি অনুরোধ করেন হকারদেরকে যেন সঠিকভাবে পূর্ণবাসনের ব্যবস্থা করা হয়। ​জনাব মোঃ বদরুল আলম সবুজ বলেন: শহীদ জিয়ার আদর্শের মূল ভিত্তিই ছিল মেহনতি মানুষের কল্যাণ। জাতীয়তাবাদী হকার্স দল হকারদের রুটি-রুজির আস্থার প্রতীক। আমরা অবিলম্বে হকারদের জন্য সুনির্দিষ্ট জোন এবং পুনর্বাসন নীতিমালা প্রণয়নের জোর দাবি জানাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি অচিরে সরকার এর সুব্যবস্থা করবেন। ​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জনাব মফিজুল ইসলাম মোহন এবং ঢাকা মহানগরী জাতীয়তাবাদী হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন। ​অনুষ্ঠানটি অত্যন্ত সুনিপুণ ও প্রাণবন্তভাবে যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগরী জাতীয়তাবাদী হকার্স দলের সহ-সভাপতি জনাব আবদুর রহিম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহ আলী হোসেন (সোহেল)। তাদের চমৎকার বাগ্মিতা, নিয়মতান্ত্রিক উপস্থাপনা এবং সভার শৃঙ্খলা বজায় রাখার দক্ষতা উপস্থিত সকলের নজর কাড়ে , ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী জাতীয়তাবাদী হকার্স দলের সভাপতি জনাব হাজী আবদুল কুদ্দুছ মিয়া। তিনি তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সাধারণ হকারদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আমাদের লড়াই হকারদের অধিকার ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই। প্রধান অতিথি যে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন, আমরা আশা করি তা দ্রুত বাস্তবায়িত হবে। হকারদের পূর্ণবাসনের ব্যাপারে তিনি মাননীয় প্রধান অতিথি ও মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের সহযোগিতা কামনা করেন। ​বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ