ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে আর প্রধানমন্ত্রীর ছবি নয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১২:৪৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১২:৪৬:২০ অপরাহ্ন
অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে আর প্রধানমন্ত্রীর ছবি নয়



সরকারি অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (৫ জুলাই) সরকারি অনুষ্ঠানের প্রচারণা সংক্রান্ত পরিপত্রে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।


বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সিনিয়র সচিব বা সচিবদের তাদের নিয়ন্ত্রণাধীন সব দপ্তর বা সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ