ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার অভিজাত এলাকা গুলশানে স্পা’র নামে অবৈধ ব্যবসা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৮:১৩:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৮:১৩:২১ অপরাহ্ন
ঢাকার অভিজাত এলাকা গুলশানে স্পা’র নামে অবৈধ ব্যবসা
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অবৈধ ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা ও সৌন্দর্যচর্চার নামে একটি সংঘবদ্ধ চক্র এখানে অপরাধমূলক নেটওয়ার্ক গড়ে তুলেছিল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৪ জুন) রাতে গুলশান-২ নম্বরের পৃথক দুটি স্পা সেন্টারে এক আকস্মিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড এবং অপরাধমূলক কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় অপরাধে জড়িত থাকার অপরাধে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ঢাকার এই অভিজাত এলাকায় স্পা সেবার নামে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের পক্ষ থেকেও এই সেন্টারগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে থানায় লিখিত ও মৌখিক অভিযোগ জমা পড়ে। এর পরেই পুলিশ অপরাধীদের হাতেনাতে ধরতে এই ঝটিকা অভিযানের পরিকল্পনা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জানিয়েছে, এ ধরনের অপরাধ বরদাশত করা হবে না। ওসি মো. দাউদ হোসেন বলেন, “রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে কোনও ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধমূলক অভিযোগের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। এই অভিযানের নাগরিক নিরাপত্তা জোরদারে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ