ঠাকুরগাঁওয়ে ১৫ পিস ইয়াবাসহ অভিযুক্ত মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৭-২০২৬ ০৯:১৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৭-২০২৬ ০৯:১৬:৩৫ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নম্বর সালন্দর ইউনিয়নের কালীতলা ভাঙাপুল এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (৫ জুলাই) বিকেলে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন মৃত আকবর আলীর ছেলে এবং তিনি কালীতলা ভাঙাপুল এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও ৫ থেকে ৬টি মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স