ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩৩:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩৩:৫৮ অপরাহ্ন
ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন।

বিশেষ প্রতিনিধি: 
মোঃ নুরুল ইসলাম খোকন।

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কাজের পরিধিতে বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) কর্তৃক ডেন্টাল ডিপ্লোমাধারীদের সীমিত পরিসরে প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​গত ৫ জুলাই ২০২৬, রবিবার সকাল ১০:০০ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ ডেন্টাল পরিষদ (কেন্দ্রীয় সংসদ)-এর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের প্রান্তিক ও তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দন্ত চিকিৎসার সেবায় ডেন্টাল ডিপ্লোমাধারীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তাদের কাজের একটি সুনির্দিষ্ট পরিধি নির্ধারণ করে দেওয়া হলেও, বিএমডিসি কর্তৃক সীমিত পরিসরে প্র্যাকটিস রেজিস্ট্রেশন না পাওয়ায় তারা নানা ধরনের পেশাগত প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

​নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের দন্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং ডিপ্লোমাধারীদের পেশাগত অধিকার রক্ষায় অবিলম্বে এই প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়ন করা জরুরি। তারা সরকারের সংশ্লিষ্ট মহল এবং বিএমডিসি কর্তৃপক্ষের কাছে দ্রুত এই দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানান। অন্যথায় সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ডেন্টাল ডিপ্লোমাধারীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে তারা হুঁশিয়ারি দেন।

​সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ