ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাচারের শিকার ৫০ জন বাংলাদেশি নারী,পুরুষকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৩:৪৭:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৩:৪৭:১৭ অপরাহ্ন
ভারতে পাচারের শিকার ৫০ জন বাংলাদেশি নারী,পুরুষকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত।


আঃজলিল,স্টাফ রিপোর্টার:----

ভারতে পাচারের শিকার ৫০ জন বাংলাদেশি নারী,পুরুষকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।রোববার রাত সাড়ে ৮ টার সময় তাদেরকে হস্তান্তর করা হয়। এসময় নোম্যান্সল্যান্ডে বিএসএফ বিজিবির ও দুই দেশের ইমিগ্রেশন পুলিশ উপস্থিত ।

রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নামে দুটি মানবাধিকার সংস্থ্যা তাদের গ্রহন করেছে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ পুরুষ, ৬ নারী  রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ৫০ বাংলাদেশিকে আইনী প্রক্রিয়া শেষে পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারী ও পুরুষদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ ও রাইটস যশোরের  জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার এর কর্মকতা শফিকুল ইসলাম জানান,ফেরত আসা ৫০ জন কে থানা থেকে এনজিও জিম্মাই নেওয়া হয়েছে।সেখান থেকে যার যার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।
প্রেরক

আঃজলিল 

স্টাফ রিপোর্টার

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ