নিখোঁজ কুরআনের এক কচি পাখির সন্ধান চাই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৭-২০২৬ ১১:২৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৭-২০২৬ ১১:২৭:১৩ অপরাহ্ন
নিখোঁজ কুরআনের এক কচি পাখির সন্ধান চাই
নাম: মেহেদী হাসান
বয়স: ১১ বছর
পিতা: জাহাঙ্গীর হোসেন
মাতা: ইভা বেগম
স্থায়ী ঠিকানা: গ্রাম ধানিসাপ, ১ নম্বর ওয়ার্ড, বহেরাতলা ইউনিয়ন, মঠবাড়িয়া থানা, পিরোজপুর জেলা
মাত্র ১১ বছরের নিষ্পাপ শিশু মেহেদী হাসান, বহেরাতলার জয়নুল আবেদীন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে আল্লাহর কালামের এক কচি বাহক ইতোমধ্যে ৭ পারা পবিত্র কুরআন হিফজ করেছে। পরিবার ও স্বজনদের স্বপ্ন ছিল, একদিন সে পূর্ণাঙ্গ হাফেজ হয়ে কুরআনের আলোয় নিজের জীবন ও সমাজকে আলোকিত করবে।কিন্তু সেই স্বপ্ন আজ গভীর উদ্বেগ আর অশ্রুসিক্ত অপেক্ষায় পরিণত হয়েছে।
গত ৩ জুলাই সকাল আনুমানিক ৮টার দিকে মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মেহেদী হাসান মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরবর্তীতে স্থানীয় বাস কাউন্টারে তার ছবি দেখালে জানা যায়, সে বিএম লাইন পরিবহনের একটি বাসের টিকিট কেটেছিল। বাসের সুপারভাইজারের তথ্য অনুযায়ী, তাকে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে নামিয়ে দেওয়া হয়।নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি, সাদা ট্রাউজার এবং মাথায় একটি টুপি।
আজ একটি শিশুর জন্য শুধু তার পরিবার নয়, উদ্বিগ্ন তার শিক্ষক, সহপাঠী এবং সমগ্র এলাকাবাসী। একজন মায়ের বুক আজ সন্তানহারা আর্তনাদে ভারী, একজন বাবা প্রতিটি পথিকের মুখে নিজের সন্তানের ছায়া খুঁজে ফিরছেন।
হয়তো কোথাও কোনো সহৃদয় মানুষের চোখে পড়েছে কুরআনের এই কচি পাখিটি। আপনার একটি ফোনকল একটি মায়ের বুকের হাহাকার থামাতে পারে, একটি বাবার দীর্ঘশ্বাসকে স্বস্তিতে পরিণত করতে পারে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেহেদী হাসানের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোর যেকোনো একটিতে যোগাযোগ করুন:
📞 ০১৮২০-১২৫৪৬৪
📞 ০১৮৮২-৮৮৪৭৫৮
📞 ০১৭২১-১২৭০৩৭
মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিক দোয়া তিনি যেন কুরআনের এই কচি পাখিটিকে অতি দ্রুত তার মা-বাবার বুকে নিরাপদে ফিরিয়ে দেন। আমীন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স