নওগাঁর নিতপুর সীমান্তে ৭৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ চোরাকারবারী আটক"
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৭-২০২৬ ১২:৪৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৭-২০২৬ ১২:৪৬:৪০ অপরাহ্ন
নওগাঁ থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
মঙ্গলবার ০৭ জুলাই ২৬ বিকেলে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের দিয়াড়াপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার নিতপুর মাস্টার পাড়া গ্রামের মোঃ কালুর ছেলে মোঃ নয়ন (৪০) এবং একই গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ আনারুল (৩২)।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল দিয়ারাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৭ হাজার ৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীদের পোরশা থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গবাদিপশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির এই সর্বাত্মক ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স