ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুগদায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চুরির অপবাদের জেরে আত্মহত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৭:৩১:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৭:৩১:২২ অপরাহ্ন
মুগদায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চুরির অপবাদের জেরে আত্মহত্যার অভিযোগ
আল আমিন আবির রাজধানীর মুগদা এলাকার ওপদা গলিতে আজ ০৮/০৭/২৬ বিকাল ৫টায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহতের নাম সোহেল (২৮)। তিনি চকবাজারের সুপারিঘাট এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং মুগদার ওপদা গলির জব্বার মিয়ার বাড়ির একজন ভাড়াটিয়া ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। পরিবারের দাবি, তার কোনো পারিবারিক কলহ, দাম্পত্য সমস্যা বা অন্য কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। ঘটনার সময় তার স্ত্রী ও তিন বছরের এক ছেলে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। নিহতের মা জানান, সম্প্রতি অটোরিকশার গ্যারেজে ৬ হাজার টাকা চুরির অভিযোগ তার ছেলের বিরুদ্ধে তোলা হয়েছিল। পরিবারের ধারণা, ওই অভিযোগ ও অপবাদের মানসিক চাপ সহ্য করতে না পেরে সোহেল আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। খবর পেয়ে মুগদা থানা পুলিশের এসআই সুমন ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় সোহেলের মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে। এ বিষয়ে মুগদা থানা সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ