ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে ঠাকুরগাঁওয়ে র‌্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১০:১১:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১০:১১:০৫ অপরাহ্ন
বিশ্ব পরিবেশ দিবসে ঠাকুরগাঁওয়ে  র‌্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আজকের পদক্ষেপ ,আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯জুলাই) জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মোজাম্মেল হক। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে জেলার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ