ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইআবিতে "আর্থিক বিধি বিধান ও অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১১:৩৭:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১১:৩৭:০৫ পূর্বাহ্ন
ইআবিতে "আর্থিক বিধি বিধান ও অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের আর্থিক বিধি সম্পর্কে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে "আর্থিক বিধি বিধান ও অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। গতকাল শনিবার ১১ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের দিক-নির্দেশনায় কামিল (স্নাতকোত্তর) শিক্ষা,প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়। রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবু বকর সিদ্দিক, শিক্ষা অডিট অধিদপ্তরের উপ-পরিচালক মানসুরা আক্তার মৌ, অ্যাকাউন্টস অফিসার মিজানুর রহমান মুন্সি।সরকারি ক্রয় ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা ব্যবস্থাপনা, ফিল্ড অফিস ব্যবস্থাপনা, অডিট আপত্তি নিস্পত্তির পদ্ধতিসমুহ, আর্থিক প্রশাসন ও নৈতিক ব্যবস্থাপনাসহ আর্থিক বিধি বিধান সম্পর্কিত বিষয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমেদ মোমতাজী, পরিদর্শক ভারপ্রাপ্ত প্রফেসর ড. গোলাম রব্বানী, সদ্য যোগদানকৃত প্রফেসর ড. একে এম নুরুল ইসলাম'সহ কামিল (স্নাতকোত্তর) শিক্ষা,প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীগন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ