নওগাঁয় পুলিশের অভিযানে পিতাকে হ'ত্যাকারী সেই নেশাগ্রস্থ সন্তান গ্রেফতার:
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৭-২০২৬ ১২:৪৩:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-০৭-২০২৬ ১২:৪৩:৩৩ পূর্বাহ্ন
সন্তান সুমন।
নওগাঁয় গত ০৬ জুলাই রাতে পিতাকে হ'ত্যা করে পালিয়ে যাওয়া নেশাগ্রস্থ সন্তানকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ।
মাহতাব আলী একজন রিকশাচালক, তার সন্তান সুমন। প্রায়ই নেশাগ্রস্ত সুমনের সাথে তার পিতা এবং স্ত্রীর ঝগড়া হতো। সুমন তার স্ত্রী কে মারধর করে সংসারে অশান্তি সৃষ্টি করে। এক পর্যায়ে স্ত্রী চলে যায় ঢাকায়। ০৩/০৭/২৬ তারিখে সুমনের স্ত্রী ঢাকা থেকে চলে আসে অতঃপর আবার পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া অশান্তি।
০৫/০৭/২৬ তারিখে বাবা মাহতাব আলী এবং সন্তান সুমন এক ঘরে শুয়ে থাকে। বাবা তার সন্তান কে ভালো মতো বুঝাতে থাকে। সন্তান তার বাবার কথা মেনে নিতে পারেনা। ০৬/০৭/২৬ তারিখ রাত ৩ টার দিকে
নেশা গ্রস্ত সন্তান সুমন তার বাবা মহাতাব আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্তান সুমন তার বাবা মহাতাব আলীকে ঘর থেকে টেনে হেচরে বাহিরে উঠানে এনে কাঠের বাটাম ও ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। সন্তানের আঘাতে কিছুক্ষণের মধ্যেই পিতার মৃত্যু হয়।
এ বিষয়ের সদর থানায় একটি নিয়মিত হত্যা মামলার রুজু হয় । পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম থানা পুলিশ কে দ্রুত আসামি গ্রেফতার করার নির্দেশ প্রদান করে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কেও বিশেষ নির্দেশনা প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখার একটা বিশেষ টীম আসামি সুমন কে গ্রেফতার করার জন্য জোড় তৎপরতা শুরু করে । তথ্য প্রযুক্তি ব্যাবহার করে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর বিশেষ টীম ঘটনার তারিখ থেকে নওগাঁ ও বগুড়া অভিযান পরিচালনা করে। ইতোমধ্যে আসামি ঢাকা পালিয়ে যায়, কখনো সে নওগাঁ চলে আসে । জেলা গোয়েন্দা শাখা আজ ০৮/০৭/২৬ তারিখে প্রযুক্তি বিশ্লেষণ করে আসামি সুমন (২৫) পিতা মহাতাব আলী সাং বনানী পাড়া থানা জেলা নওগা কে আজ বিকেল বেলা নওগাঁ সদর থানা এলাকার সুলতানপুর থেকে ঢাকা পালিয়ে যাবার সময় গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বাত্মক তৎপর রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স