ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কারাদণ্ড

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৭:৩৬:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৭:৩৬:০৪ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কারাদণ্ড
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৩ জুলাই: ঠাকুরগাঁওয়ের বরুনাগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— আরমান (৩১), বকুল মিয়ার ছেলে; রিফাত (২৬), লিয়াকত আলীর ছেলে; এবং রুবেল (২৪), স্বপন মিয়ার ছেলে। তাঁদের সবার বাড়ি বরুনাগাঁও এলাকায়। ভ্রাম্যমাণ আদালত মাদক-সংক্রান্ত অপরাধে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ