ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন বা আয়না ভিসি ড.এস.এম হেমায়েত.জাহান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৮:৩২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৮:৩২:৪৬ অপরাহ্ন
সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন বা আয়না   ভিসি ড.এস.এম হেমায়েত.জাহান
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ অদ্য ১৩ জুলাই বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও পবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান এর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।ভাইস-চ্যান্সেলর এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.এ বিএম সাইফুল ইসলাম,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পবিপ্রবি'র সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আকাশ,সদস্য জয়ভাঈী, মোস্তাক আহমেদ প্রীতম, মেহেরুন্নেসা লাভলী,মঈন উদ্দিন, সালাউদ্দিন আহম্মদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান বলেন, "সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন বা আয়না। সমাজ ও রাষ্ট্রে যা ঘটে, সাংবাদিকরা তাই অবিকল তুলে ধরেন। রাষ্ট্র পরিচালনায় এবং গণতন্ত্রকে সুসংহত করতে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। আইন, বিচার ও নির্বাহী বিভাগের পাশাপাশি সাংবাদিকতা বা গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা যায়"।তিনি বলেন, সংবাদের প্রধান শক্তি হলো সত্য। কোন ধরনের পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই আদর্শ সাংবাদিকের কাজ। প্রতিকূল পরিবেশ,দুর্যোগ, যুদ্ধ বা যে কোন সংকটের মুখে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু ইদানিং Yellow journalism বা হলদে সাংবাদিক তার বিস্তার লক্ষ্য করা যায়। মূলতঃ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন নির্ভরযোগ্য তথ্য ছাড়াই স্রেফ পাঠক আকর্ষণের জন্য চটকদার,ভিওিহীন ও অতিরঞ্জিত করে হলদে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করে থাকেন। এটি সাংবাদিকতার নৈতিক আদর্শের সম্পূর্ণ পরিপন্থী একটি চর্চা। এ থেকে তিনি সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানান।সভাশেষে প্রধান অতিথি ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ