সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কক্ষে পড়ছে বৃষ্টির পানি
লিটন আলী
আপলোড সময় :
১৪-০৭-২০২৬ ১২:০৩:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-০৭-২০২৬ ১২:০৩:০৫ পূর্বাহ্ন
জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ার ঘটনায় সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি নজরে আনেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ সময় স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও নিজের কক্ষের করুণ দশা তুলে ধরেন।
হুইপ জি কে গউছ ক্ষোভ প্রকাশ করে বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, সংসদের ওপরের তলার মসজিদে ছাদ ফেটে বৃষ্টির পানি পড়ছে এবং সেখানে সারিবদ্ধভাবে বালতি দিয়ে রাখা হয়েছে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস করলেও মসজিদের এই করুণ দশা মেনে নেওয়া যায় না।
হুইপের বক্তব্যের পর ডেপুটি স্পিকার দুঃখ প্রকাশ করে রসিকতার ছলে বলেন, কষ্টের কথা কাকে বলবো, আমি আমার নিজের ঘরে ঘুমাতে গেলেও ছাদের নিচে বাটি দিয়ে রাখি।
পরে সংসদ কার্য পরিচালনাকারী চিফ হুইপ এবং দায়িত্বরত গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে জানান, গতকাল থেকেই গণপূর্ত মন্ত্রণালয় ছাদ সংস্কারের কাজ শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স