ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কাতারের সাবেক আমিরের মৃত্যু: স্পিকারের নেতৃত্বে দোহা যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:৩০:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:৩০:০২ অপরাহ্ন
​কাতারের সাবেক আমিরের মৃত্যু: স্পিকারের নেতৃত্বে দোহা যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল




কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে কাতারের বর্তমান আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (১৬ জুলাই) দোহা যাচ্ছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য জানান।

এদিকে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে।

প্রসঙ্গত, রোববার (১২ জুলাই) কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পাঠানো শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তিনি কাতারের আমির, রাজপরিবার, সরকার ও ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ