ডিমলায় রাস্তার কাজের ব্যাপক অনিয়ম,তদারকীতে গাফিলতি ; কাজ আটকে দিলেন স্থানীয় জনতা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৭-২০২৬ ০২:০৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৭-২০২৬ ০২:০৯:২৯ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) :
নীলফামারী জেলার ডিমলা উপজেলা নাউতার টু বুড়িরহাট রাস্তাটির মেরামতের কাজ চলমান।
কিন্তু মেরামত চলমান প্রক্রিয়াধীন রাস্তাতে দু'পাশে সোল্ডারের ইট গুলো দুই নম্বর, খোয়া দিয়ে গর্ত সমান না করা এবং পাথরে পর্যাপ্ত পরিমাণে বিটুমিন না দেওয়া সহ রাস্তার কার্পেটিং করার পূর্বে তেল না দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে। যাহার কারনে স্থানীয় জনগণ ও পরিবহন শ্রমিকগন চলমান কাজ বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি সরকারি নীতিমালা অনুযায়ী কাজ করা হউক।
সারেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার দুপাশে বসবাসরত স্থানীয় বাসিন্দাগন ও পথচারীগণ রাস্তায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি দেখলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তব্যরত ব্যক্তিদের অবগত করেন কিন্তু তারা তাদের কথা কোর্নপাত না করে উল্টো তাদেরকে ধমক দিয়ে বলেন তোমরা বেশি কথা বলো। কাজ কাজের গতিতেই হবে। তাদের এমন শৈরাচারী মনোভাব দেখে স্থানীয় জনগণ চলমান কাজ আটকিয়ে দেয়।
জনগণের দাবি আমরা চাই এখানে নিয়ম মাফিক কাজের নিশ্চয়তা এখানে এলজিইডি এর কর্মকর্তা বৃন্দ উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতেই রাস্তার কাজ নিয়মমাফিক বুঝে নেওয়া হইবে।
এ ব্যাপারে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফিরোজ আহম্মেদ এর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ হলে তিনি দায়সারা বক্তব্য প্রদান করেন। এবং তাকে ঘটনা স্থলে এসে দেখার জন্য আহ্বান জানানো হইলে তিনি ঘটনা স্থলে উপস্থিত হন নাই।
উপজেলা নির্বাহী প্রকৌশলী অফিসার মফিজুল ইসলামকে অনিয়মের বিষয়টি অবগত করলে তিনি বলেন ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনার স্থলে দ্রুত লোক পাঠাচ্ছি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স